ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মাঈনুল আহসান নোবেল জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে।
এদিকে, এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী তিনি। নোবেলকে নিয়ে এমন আলোচনার আবহে বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি; সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনুমান নেটিজেনদের।
সেই পোস্টে সালসাবিল লেখেন, 'এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!'
উল্লেখ্য, নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে দিক থেকেই অনুমান, নোবেলকে নিয়েই পোস্টটি লিখেছেন সালসাবিল।
এদিকে সদ্য এক গণমাধ্যমে সালসাবিল বলেছেন, তিনি দেশের বাইরে রয়েছেন। নোবেলের সঙ্গে এখনোও তার বিচ্ছেদ হয়নি।

0 মন্তব্যসমূহ